সংবাদ বিজ্ঞপ্তি | ৩১ মে, ২০১৮
সিলেটস্থ খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (১ জুন) নগরীর জেল রোডস্থ হোটেল ফরচুন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সমিতির সকল পৃষ্ঠপোষক ও সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সমিতির সভাপতি প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস অনুরোধ জানিয়েছেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে সমিতির দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।