সংবাদ বিজ্ঞপ্তি | ০১ জুন, ২০১৮
ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গীতে খোকোপাড়া হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (৩১ মে) রাত এগারোটার দিকে তিনি উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেন।
অনুষ্ঠান পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের আদিকালের ঐতিহ্য।
তিনি বলেন, এদেশে নানান ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষ একত্রে মিলে-মিশে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের বিপদে-আপদে যেভাবে এগিয়ে আসে তা অনুকরণীয়।
বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক নৈরাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অন্যান্য এলাকায় বিএনপি-জামায়াত সংখ্যালঘু মানুষের ঘর-বাড়ি জালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করলেও এখানে তা তারা পারে নি। তারা পারেনি আপনাদের সচেতনতা ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের জন্য।
ভবিষ্যতে কেউ যেন এই সম্প্রীতির বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পরে তিনি হরিবাসর উন্নয়নের জন্য সাংসদ মো. দবিরুল ইসলামের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেন এবং পরবর্তীতে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হবে বলে হরিবাসরের নেতৃবৃন্দকে জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মইনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।