Sylhet Today 24 PRINT

এনইইউবি কালচারাল ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ জুন, ২০১৮

সিলেটের নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট এই ইফতারের আয়োজন করেন ক্লাবের সদস্যরা।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইইউবি স্কুল অফ ল' এর ডিন ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, এপ্লাইড সোসিওলজি বিভাগের প্রধান তানভির আহমেদ চৌধুরী, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এডভাজার ডা. আরিফুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আবু বকর আল আমিন, সাবেক সেক্রেটারি নাকিব চৌধুরী, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাফওয়াত মাহদী রাহাত, সাবেক ভাইস প্রেসিডেন্ট - দুর্জয় তালুকদার, বর্তমান প্রেসিডেন্ট ওমর হাসান শান্ত, ভাইস প্রেসিডেন্ট রাজন পাল।

ইফতার পূর্বে হামদ নাত পরিবেশন করেন ক্লাবের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.