Sylhet Today 24 PRINT

সঙ্গীতশিল্পী নিখিল রঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ জুন, ২০১৮

বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক নিখিল রঞ্জন দাস আর নেই।

শুক্রবার (১ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
নিখিল রঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা শাখার নেতৃবৃন্দ নিখিল রঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাস, সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি নীরেন্দ্র কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক রজত চন্দ্র দাস, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক অধীর রাম বিশ্বাস শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন।      

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.