Sylhet Today 24 PRINT

জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ জুন, ২০১৮

জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জুন) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (জেসিপিএসসি)'র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে নগরীর সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশতক শিশুকে ঈদবস্ত্র প্রদান করা হয়।

জেসিপিএসসি এলামনাই সদস্য আবুল আবরার মাশরুর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শাখাওয়াত হোসেন। সভাপতিত্বে করেন জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ তানভীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল শাখাওয়াত হোসেন বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জেসিপিএসসি সিলেটে আদর্শ স্থানে আছে। এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এরকম কর্মসূচি সত্যি প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে আমাদের সর্বস্তরের মানুষের এভাবে এগিয়ে আসা উচিৎ। '

জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশন সভাপতি সৈয়দ তানভীর আলম জানান, 'দায়বদ্ধতা থেকে আমরা আমাদের সংগঠন থেকে ভবিষ্যতে এরকম আরও অনুষ্ঠান আয়োজন করবো। জেসিপিএসসি সকল অতীত বর্তমান শিক্ষার্থীদের একই সুতোয় বাঁধবে আমাদের সংগঠন।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এ এফ এম রেজাউল ইসলাম, ডা. রাকিবুল হাসান জুয়েল, ডা. এ টি এম রাসেল মিশু, ডা. শাকিল রহমান, কাজী হুসেন মারুফ, অধ্যাপক লাহিন উদ্দিন।

ঈদবস্ত্র বিতরণ শেষে উপস্থিত অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.