Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ উপজেলা আ. লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ জুন, ২০১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জুন) ফেঞ্চুগঞ্জ বাজারস্থ এমএসসি পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপ-প্রচার সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান শাহীন, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সিলেট ল’ কলেজের অধ্যাপক এডভোকেট শোয়েব আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম, বালাগঞ্জ থানার ওসি এস.এ. জালাল উদ্দিন, মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলার, শাহ ছমির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সহ-সভাপতি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুজ্জামান, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, নজরুল ইসলাম মিফতা, আব্দুল হাই, নুরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুর রউফ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিকেষ চন্দ্র মন্টু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের খসরু।

আরো বক্তব্য রাখেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু, আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, ফেঞ্চুগঞ্জ শ্রমিক লীগের সভাপতি আলতাফুর রহমান রুনু, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডি.এম. ফয়সল, লালাবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুশন আলী, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা জুবেদ আহমদ চৌধুরী শিপু, মিলন আহমদ, নেছার আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামী লীগের নেতা কামরানুল ইসলাম কামরান, এডভোকেট কামরুল ইসলাম, টিপু সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.