Sylhet Today 24 PRINT

শ্রীহট্ট প্রকাশ-এর ‘ভাসানীও কেঁদেছিলেন’ বই প্রকাশিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ জুন, ২০১৮

১৯৭৭ সালের ১৭ নভেম্বর মওলানা ভাসানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক প্রাচ্য বার্তার বিশেষ সংখ্যা। মওলানা ভাসানীর পুত্র আবু নসর খানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল এ সংখ্যাটি। ‘প্রাচ্যবার্তায়’ উঠে এসেছে মওলানা ভাসানী সম্পর্কে অনেক অজানা তথ্য।
 
শ্রীহট্ট প্রকাশ-এর ৪৬ নং বই ‘ভাসানীও কেঁদেছিলেন’ প্রাচ্যবার্তারই পূর্ণবিবরণ। এটি সংকলিত করেছেন জিবলু রহমান। ১৫৫ টাকা ০১৭১১-১৫৪৬৮২ নম্বরে বিকাশের মাধ্যমে যে কেউ কুরিয়ারে সংগ্রহ করতে পারেন ‘ভাসানীও কেঁদেছিলেন’ বইটি।

আগামী ২০ থেকে ৩১ অক্টোবর ২০১৮ অনুষ্ঠিতব্য শ্রীহট্ট প্রকাশ-একক বই প্রদর্শনী (স্থান : শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট, ফোন : ০৮২১-৭২৮০৯৭) থেকে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.