Sylhet Today 24 PRINT

শেখ রাসেল পরিষদের জৈন্তাপুর উপজেলা কমিটির অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ জুন, ২০১৮

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (৩ জুন) সকালে সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি ডা. মো. রকিবুল হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে এমদাদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক হিসেবে জুবায়ের আহমদ দায়িত্ব পান।

আগামী ৩ মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ উপজেলার ইউনিয়ন সমূহে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.