Sylhet Today 24 PRINT

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ জুন, ২০১৮

সিলেটস্থ খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর জেল রোডস্থ হোটেল ফরচুন গার্ডেনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ডা. নব কুমার সাহা, ডা. এস ইউ কুমার (উত্তম), অ্যাডভোকেট স্বপন কুমার সিকদার, ডা. মধুসুদন সাহা, প্রফেসর ড. সালমা আক্তার, প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, এ কে মজুমদার, সমিতির সহ-সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক দিপংকর রায়, সহ-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাশ, অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, সাহিত্য সম্পাদক সালমা আনোয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক প্রকৌ. মাশহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সহ-প্রচার সম্পাদক    মো. আবুল বাশার মিয়া, শেখ রফিক আহমদ, মহিলা সম্পাদিকা জুয়েলী খানম, কার্যকরী পরিষদ সদস্য খন্দকার ইকরামুল কবির, মো. আনোয়ার হোসেন, আশিক তানভীর, মো. কিবরিয়া আলম, বিজন চন্দ্র বিশ্বাস, মো. জসিম উদ্দিন শেখ, আবু ইউসুফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.