সংবাদ বিজ্ঞপ্তি | ০৩ জুন, ২০১৮
বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদ সিলেট বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুন) নগরীর উপশহরস্থ হোটেল গার্ডেন ইন এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি ও সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে অংশ নেন সংগঠনের উপদেষ্টা সিলেটের ডিআইজি কামরুল আহসান, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক মাহবুব শাকিল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ আবেদ হোসেন, লিডিং ইউনিভার্সিটির হেড অব অডিট এন্ড ফাইন্যান্স কবির আহমেদ, জালালাবাদ গ্যাসের ম্যানেজার জসিম উদ্দিন ভূঁইয়া, সিলেট কৃষি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, এনএসআই এর সিলেটের উপপরিচালক জিয়াউল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সিলেট কালেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম।