Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করার অভিযোগে এবং অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে রবিবার বেলা ২টায় সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি নগরীর মজুমদারি থেকে শুরু করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল‘র সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাত এবং মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠাচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ‘র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা সাইদ রব্বানি চৌধুরী সুজন, শেখ দিপু, জেলা ও মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, সাদেকুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমেদ ইমন, আমিনুর রশীদ, সামছুদ্দিন হায়দার ডালিম রহেল মির্জা, আহমেদ সালাম, ইমরান রায়হান আলী, রাসেল তালুকদার, সুনু খান, সুহেল আহমদ আনিছ, খালেদ আহমেদ, সাহাদাত হোসেন, মোঃ সুহেল রবিউল আউয়াল সিবলু, পারভেজ আহমেদ, মঈনুল ইসলাম, পারভেজ আহমেদ আলম, হাসান আহমেদ সুহেল, নাহিদ চৌধুরী, মোঃ সুহেল হাওলাদার, রাজিব আহমেদ, সুহান আহমদ, আরিফ আহমদ , মিজানুর রব নয়ন, রবিউল আহমদ, জিবান আহমদ, জসিম ইসলাম, ফিরোজ খান কুটি, রিদমান ফরহাদ, শাহরিয়ার শান্ত, তানজিল আহমেদ, শাহরিয়ার আহমেদ সুমন, সামীম সর্দার, রাব্বী তালুকদার, রিয়াজ আহমেদ, জসিম তালুকদার, আব্দুল করিম কিবরিয়া, জুবায়ের আহমেদ, আদহাম আহমেদ,  রাহেল খান লিটন, সোহাগ আহমেদ, সুজেল আহমেদ রাজ, সাকিল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.