Sylhet Today 24 PRINT

অসহায়দের মধ্যে সূর্যোদয় ফাউন্ডেশনের ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ জুন, ২০১৮

প্রতিবছরের মতো এবারো সিলেটের সামাজিক সংগঠন সূর্যোদয় ফাউন্ডেশন রমজানে তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অসহায়, দুস্থ ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষে মধ্যে ইফতার বিতরণ করেছে।

এ বছর রমজানে জিন্দাবাজার, বন্দর, জল্লারপাড়, বারুতখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করে সংগঠনটি।

ভিন্নধর্মী এই ইফতার বিতরণে অংশ নেয়া সূর্যোদয় ফাউন্ডেশনের সদস্যদের সাথে কথা বললে তারা জানায় এবারের অনুভূতি আসলেই অন্যরকম। প্রতিবছর বিভিন্ন এতিমখানা ও পথশিশুদের সাথে ইফতার করে রমজান অতিবাহিত করা হয়। কিন্তু এবার রাস্তায় অনাহারী ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিয়ে আনন্দ এক অন্যমাত্রা পেয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন সোয়েদ শাকিল খান, নাহিয়ান কামরুল, জুবায়ের আহমেদ, রায়হানুল ইসলাম রাহিম, মামুন হুসাইন, ইমতিয়াজ আহমেদ, সৌরভ মহিউদ্দিন, শাহরিয়ার জামিল, আশফাক আহমেদ, ওমর আহমেদ, কাওছার আহমেদ, রুমেন আহমেদ সহ অনেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.