Sylhet Today 24 PRINT

২০ নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই : মিঠু তালুকদার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

নগরীর ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার বলেছেন, আমরা উন্নতির কথা বলি, নিজেদের উন্নত জাতি হিসেবে দেখতে চাই। কিন্তু আমরা আমাদের আরো উন্নত করার চিন্তায় কাজ করে যেতে পারি না। আমরা মনে করি, এ দায়িত্ব আমাদের সকলের, আর এই যাত্রা শুরু হতে পারে আমাদের পাড়া থেকে, আমাদের মহল্লা ও আমাদের ওয়ার্ড থেকে।

মঙ্গলবার (৫ জুন) আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মিঠু বলেন, আমরা সমাজবান্ধব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, তারুণ্যের শক্তি দিয়ে, সম্প্রীতির রাজনীতি দিয়ে একটি আধুনিক সমাজ নির্মাণের যাত্রা শুরু করতে পারি এই ২০ নং ওয়ার্ড থেকেই। যে কোন ভালো কাজ সম্পন্ন হয় সহযোগিতা, সমর্থন ও সমালোচনার মধ্য দিয়েই। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন সিলেট সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে চাই।

এসময় তাঁর সাথে ২০ নং ওয়ার্ডের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র ও যুব সমাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.