Sylhet Today 24 PRINT

লায়ন্স ক্লাব অব সুরমার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ জুন, ২০১৮

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে মাহে রমজান সেবা সপ্তাহ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুন) নগরীর হাওয়াপাড়াস্থ সিসিক কাউন্সিলর শাহানারা বেগমের বাসভবনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ছাবিনা সুলতানা’র সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কারমান, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, আওয়ামীলীগ নেতা সাজেদা পারভীন, সমাজসেবী সানজিদা খানম। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে ময়দা, তেল, দুধ, সেমাই, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ ক্লাব প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরী সহ ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন লায়ন ক্লাব অব সিলেট সুরমা দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সর্বদা আন্তরিক। এ ক্লাব মানব সেবামূলক একটি প্রতিষ্ঠান।

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান মাস। এই মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা সকল মানুষের নৈতিক দায়িত্ব। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ মানুষের কল্যাণে লায়ন ক্লাব অব সিলেট সুরমা পাশাপাশি সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.