Sylhet Today 24 PRINT

এনপিও অ্যাওয়ার্ডের জন্য ১৯ জুলাই এর মধ্যে আবেদন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ জুন, ২০১৮

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি পারফরমেন্স এর ভিত্তিতে 'ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০১৭' প্রদান করা হবে।

শনিবার (৯ জুন) গণমাধ্যমে প্রেরিত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে চালু শিল্প/সেবা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি ক্যাটাগরিতে মোট ১৮টি শিল্প/সেবা প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই।

আবেদন ফরম ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়, পাট শিল্প শাখা, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানা থেকে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যের ট্রেজারি চালান জমা দিয়ে সংগ্রহ করা যাবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.