Sylhet Today 24 PRINT

সাংবাদিক বাপ্পীর বাবা অসুস্থ, দোয়া কামনা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৯ জুন, ২০১৮

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সৈয়দ বাপ্পীর পিতা সৈয়দ জুবের আলী গুরুতর অসুস্থ। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.