ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০৯ জুন, ২০১৮
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি (এনজিএফএফ) স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৯জুন) এসএফসিএল শ্রমিক কর্মচারী ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ২০১৭ ব্যাচের প্রাক্তন ছাত্র ফারহাতুল ইসলাম রাহাত।