Sylhet Today 24 PRINT

বড়লেখায় কিশোরী সমাবেশ

বড়লেখা প্রতিনিধি |  ১০ জুন, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুন) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা সূচনা প্রকল্পের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বর্নি, তালিমপুর ও দাসেরবাজার ইউনিয়নের সূচনা কিশোরী দলের দলনেত্রীরা অংশ নেন।

অনুষ্ঠানে কিশোরী কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও অপুষ্টি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী বিষয়ভিত্তিক নাটিকা প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সূচনা প্রকল্পের বড়লেখা উপজেলা সমন্বয়ক আবু বকর।

সূচনার গভর্নেন্স কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সেভ দি চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহাবুব হাসান, ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, সিএনআরএস’র আইপিপিসি আনিসুর রহমান, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক কানিজ ফাতেমা, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহাবুবুর রহমান প্রমুখ।

সবশেষে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.