Sylhet Today 24 PRINT

ধরাধরপুর যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ জুন, ২০১৮

দক্ষিণ সুরমার ধরাধরপুর যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) এলাকার গরীব ও অসহায় লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সৌরভ আহমদ টিপুর সভাপতিত্বে ও কামরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিচালক সৈয়দ মাহবুব-ই-জামিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক হুমায়ুন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মেহের আহমদ জামাল, সার্জেন্ট আবুবক্কর শাওন, তরুণ সমাজ সেবক লায়েক আহমদ, আলালুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন নুর মিয়া, বাচ্চু মিয়া, জয়নাল মিয়া, জগলু মিয়া, জামাল মিয়া, খালিক মিয়া, কালা মিয়া খছরু মিয়া, ধলা মিয়া, ছমসু মিয়া, যহির মিয়া, আমিনুল ইসলাম, রিপন, মুহিন, গোলজার, রুমন, টিপু, মাসুম, রাসেল, সুমন, আফজাল হোসেন মুন্না, রায়হান আহমদ কয়েছ, জামান আহমদ, আনছার, লিটন, ছদরুল, লিটন ইফতি, কামরান, দুলাল, এহিয়া, জাকারিয়া, আব্দুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.