Sylhet Today 24 PRINT

সিলেটবাসীকে জেলা বিএনপির ঈদের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ জুন, ২০১৮

সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে কারাগারে বন্দী রয়েছেন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যার ফলে জাতীয়তাবাদী শক্তির পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি।

ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হিংসাত্মক রাজনীতি পরিহারের জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.