Sylhet Today 24 PRINT

সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের পক্ষ থেকে যাকাতের কাপড় বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৮

সিলেট সিক্সার্স এর চেয়ারম্যান সাহেদ মুহিত এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চা-বাগানের শ্রমিকদের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করা হয়। বৃহস্পতিবার লাক্কাতুরা চা বাগান, মালনীছড়া চা বাগানে এ কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি, সিক্সার্স এর ঢাকা কমিটির সদস্য একেএ লায়েক, আবুল কালাম, বাংলাদেশ চা  শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, মিলন লোহা, বিষ্ণু লোহা, শিবু নায়েক, মনু নায়েক, জিতেন সবর, লোটা গোয়ালা প্রমুখ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যাকাত ধনী ব্যক্তিদের জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। যাকাতের মাধ্যমে গরীব ও অসহায়দের সাহায্য করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.