Sylhet Today 24 PRINT

সাংবাদিক আজিজুল ইসলামের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০১৮

সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট আজিজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.