Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বাসদের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০১৮

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃত্তিমপাশা ইউনিয়নের গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিলেরপাড় গজবাগ এলাকায় বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ১২০টি বন্যা কবলিত পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, মনু মডেল কলেজের প্রভাষক নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুল হক, বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলার শাখার সংগঠক অনিক চন্দ, কুলাউড়া উপজেলার সংগঠক প্রশান্ত দেব ছানা।

এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর মৌলভীবাজার জেলা শাখার অনিক দে, সৌরভ রায়, যুবরাজ, আবদুল আজিজ এবং রবিরবাজার সুকান্ত সংসদের সংঘটক অমিত দেব, রাজিব উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.