Sylhet Today 24 PRINT

লায়ন্স ক্লাব সিলেট সুরমার দায়িত্ব হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০১৮

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ২০১৮-২০১৯ সালের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুন) রাতে জিন্দাবাজারস্থ কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের নিয়মানুযায়ী নতুন কমিটির কাছে পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেন। ২০১৮-১৯ এর প্রেসিডেন্ট লায়ন বিলকিস নুর, সেক্রেটারি লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, ট্রেজারার লায়ন সেলিনা বাসিত এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরী, সেক্রেটারি লায়ন সাবিনা আক্তার, ট্রেজারার সাহেদা পারভীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন আসমা কামরান, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন শিউলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সেলিনা বাসিত, লায়ন, শ্যামলী দাস, সানজিদা খানম, লায়ন সাহিদা চৌধুরী, লায়ন বাবলী চৌধুরী, সাহিদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মনজুর আহমদ চৌধুরী, লায়ন মনসুর আলম চৌধুরী। অনুষ্ঠানে নতুন সদস্য যোগদান করেন শ্যামলী দাস, পারভীন বেগম, সানজিদা খানম।

নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করবেন, অসহায় ও দরিদ্রদের পাশে থেকে লায়ন্স ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.