Sylhet Today 24 PRINT

২২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন মাছুম

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফজলে রাব্বি চৌধুরী মাছুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৫ জুন) দুপুরে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. আলাউদ্দিনের কাছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রথম মনোনয়নপত্র জমা দেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন, প্রস্তাবকারী রুহেল আহমদ রুহিন, সমর্থনকারী মোশারফ হোসেন চৌধুরী মিশু, মো. বাবুল হোসেন, এনামুল হক লিলু, মো. রুকন আহমদ, রেজাউল করিম, অহিদ হাসান, প্রার্থীর স্ত্রী সিপা বেগম সুপা ও বোন ফারহানা ফলিক চৌধুরী প্রমুখ।

প্রথম মনোনয়নপত্র জমা দেয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ফজলে রাব্বি চৌধুরী মাছুমের প্রতি শুভেচ্ছা জানান।

সবার মতামতের সাপেক্ষে ও ওয়ার্ডবাসীর মুরব্বিদের দোয়া নিয়ে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী মাছুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.