Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে রাগীব আলীর ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

মৌলভীবাজারে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

মঙ্গলবার (২৬ জুন) বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।

সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদ এবং ঢাকা মৌলভীবাজার জেলা সমিতি ঢাকা এর ব্যবস্থাপনায় এ সময় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.