Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের সাথে এম্বেসি অব দি রিপাবলিক অব কোরিয়ার মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে এম্বেসি অব দি রিপাবলিক অব কোরিয়ার ডিরেক্টর জেনারেল জনং উন কিম ও তার প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) বিকাল ৪টায় চেম্বার কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির কমার্শিয়াল কাউন্সিলর ও ডিরেক্টর জেনারেল জনং উন কিম বলেন, বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক খুবই চমৎকার। কটরা বাংলাদেশ ও দক্ষিণ কুরিয়ার ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিশ্বের শীর্ষ ব্রান্ড এর তালিকায় রয়েছে কোরিয়ান কোম্পানিগুলো। তাছাড়া ইলেকট্রনিক্স পণ্যের বৃহত্তম নির্মাতা হচ্ছে কোরিয়া।

তিনি বলেন, বাংলাদেশ খুবই সম্ভাবনার দেশ। এখানে বিনিয়োগের জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনি সিলেট সিরামিক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি সিলেট থেকে ব্যবসায়ী প্রতিনিধি প্রেরণেরও আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট অঞ্চল শিল্প এবং বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় এলাকা। তিনি সিলেটে স্থাপিতব্য বাংলাদেশের প্রথম শ্রীহট্ট ইকোনমিক জোন ও কোম্পানীগঞ্জ হাইটেক পার্কে সরাসরি বিনিয়োগ করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহবান জানান।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে সরকার প্রস্তুত রয়েছে। যে কারণে সিলেটে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চল চায়ের জন্য বিখ্যাত। এখানে আইটি ও ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের পার্শ্ববর্তী ভারতের সেভেন সিস্টারে পণ্য বিপণনের বিপুল সম্ভাবনা রয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. মাসুদ আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর তানভির আহমেদ চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, কটরা এর সিনিয়র ম্যানেজার ফারুক আহমদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর প্রোগ্রামার ও সেন্টার ইনচার্জ মধুসূদন চন্দ, মেডিমার্ট এর এমডি ডা. সৈয়দ মো. খসরুজ্জামান, আলিম ইন্ডাস্ট্রির সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম, সানটেক এনার্জির ব্যবস্থাপক মো. বদরুল আলম মকসুদ, জুনিয়র চেম্বারের পরিচালক মাসনুন আকিব বারভুইয়া, সিলেট চেম্বারের সদস্য সিরাজুল ইসলাম ও জয়নুল আখতার চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মো. আতিক হোসেন, জুনিয়র চেম্বারের পরিচালক আসাদুজ্জামান তানভির, মো. সায়মন মিয়া, এটিএম সামসুল চৌধুরী, গোল্ডেন হার্ভেস্টের প্রতিনিধি সারওয়ার কবির, মোহাম্মদ আব্দুল হক, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.