Sylhet Today 24 PRINT

মনোনয়ন পত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী বাবুল

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ জুন, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বুধবার দুপুর বারোটায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে  মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়পত্র জমাদান শেষে তিনি বলেন, ‘ একটি আধুনিক ৯ নং ওয়ার্ড বিনির্মানের স্বপ্ন দেখছি আমি। ওয়ার্ডবাসী এবার আমার পাশে এসে দাড়িঁয়েছে। আশাকরি আপনাদের সকলের সমর্থনে এবার আমার বিজয় হবে।’

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবুলের পিতা সিলেটের স্বনামধণ্য প্রবীন ব্যবসায়ী আফতাব মিয়া, ৯ নং ওয়ার্ডের মুরব্বী ছানাউল হক ছানা, বাবু নবিন সিং, সমর দেব, মহিম উদ্দিন ও রনধীর পাল রন্টু প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.