Sylhet Today 24 PRINT

জ্যোতি ডাক্তার হতে চায়

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ জুলাই, ২০১৮

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফারজানা শারমিন জ্যোতি এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সে পরীক্ষায় অংশ গ্রহণ করে। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে একজন সফল ডাক্তারের।

বালাগঞ্জ থানার দেওয়ান বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. কনর মিয়া ও শাহারা বেগমের মেয়ে শারমিন।

সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। ভালো ফলাফলের পর সে তার বাবা-মা, ভাই-বোন ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জ্যোতির সাফল্যের ধারা অব্যাহত রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.