Sylhet Today 24 PRINT

কামরানকে জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের সমর্থন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সিলেট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সোমবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ডা. এম. এ. রকিবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খোয়াজ আহমদ খান, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, হাকীম ছাদুল্লাহ বাচ্চু, মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মন, খালেদ মিয়া, মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, ফাইয়াজ হোসেন ফরহাদ, এড. বাবলু ভৌমিক, আলী হোসেন আলীম, শাহ আলম, আশিকুর রহমান রব্বানী, হোসেন মোহাম্মদ রাজন, বাদল পুরকায়স্থ, ইউসুফ সেলু, বদরুল আলম, মামুন চৌধুরী, সাদি মোহাম্মদ তারেক, আব্দুর রহিম তালুকদার, লিয়াকত আলী প্রমুখ।

সভা শেষে বাংলাদেশ জাতীয় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মদিনা মার্কেট, বাগবাড়ী, সুবিদবাজার এলাকায় নেতৃবৃন্দ কামরানের সমর্থনে গণসংযোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.