Sylhet Today 24 PRINT

শামসুর রহমান বৃত্তির ফরম পূরণের শেষ তারিখ ৩১ জুলাই

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ জুলাই, ২০১৮

সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে আগামী ১৯ অক্টোবর শুক্রবার ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের ও গণিত বিষয়ে ১০০ নম্বরের ১৯তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের বৃত্তি পরীক্ষায় দুটি কেন্দ্রে ৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরীক্ষা পদ্ধতিতে প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্তকে ১৭৫ নম্বর, দ্বিতীয় গ্রেডে ১৭০ নম্বর ও তৃতীয় গ্রেডে ১৬৫ নম্বর পেতে হবে। পূর্ব নিয়মে যে সকল স্কুল থেকে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে তাদের ১টি কোটা বৃত্তি ও যে সকল স্কুল থেকে ১০বা তার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে তাদের ২টি কোটা বৃত্তি প্রদান করা হবে। তবে শর্ত থাকে যে, যদি কোনো স্কুল যেকোনো গ্রেডে ২টি বৃত্তিপ্রাপ্ত হয় সে স্কুল কোটা বৃত্তি পাবে না।  

৩১ জুলাই ২০১৮ এর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুকদের আবেদনপত্র জমা দিতে হবে। প্রাথমিক (৫ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি একশত টাকা ও জুনিয়র (৮ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি একশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিদিষ্ট আবেদনপত্র বা নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, সাদা কাগজে লিখে আবেদনপত্র সরাসরি শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট ( ফোন: ০৮২১-৭২৮০৯৭) ঠিকানায় প্রেরণ বা জমা দেয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.