Sylhet Today 24 PRINT

জেলা কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ জুলাই, ২০১৮

জেলা কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) সকাল ১১টায় স্থানীয় একটি অভিজাত হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক সৈয়দুর রহমানের সভাপতিত্বে ও শেখ আজিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ।

সভায় সর্বসম্মতিক্রমে মো. সিরাজুল ইসলাম (অব. শিক্ষক) কে সভাপতি ও প্রদীপ চন্দ্র চন্দকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. সামস উদ্দিন ও মো. সৈয়দুর রহমান, কোষাধ্যক্ষ মো. সাদিকুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ মো. আজিজুর রহমান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, মো. মশির উদ্দিন, শাজাহান আহমদ (টিপু), মো. আব্দুল হাদী, মোছা. মরিয়ম বেগম, মো. আলা উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন আব্দুল মতলিব, মনোরঞ্জন রাম নম:, মো. মনোহর আলী, আনোয়ার হোসেন, আলা উদ্দিন, আব্দুল ছামাদ, ময়না মিয়া, মছনু মিয়া, শিপলু আহমদ, ফয়জুর রহমান, মুজিবুর রহমান, তারেক চৌধুরী রাহেল, মো. আব্দুল গফুর, মুজিবুর রহমান, জিল্লুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.