সংবাদ বিজ্ঞপ্তি | ২৯ জুলাই, ২০১৮
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭” পেয়েছেন সিলেটের রাহেলা সুপি।
২৫ জুলাই (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে রাহেলা সুপিকে এ স্বর্ণপদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্স থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর সিজিপিএ অর্জনের জন্য স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭ পেয়েছেন তিনি।
রাহেলা সুপি সিলেটের বুরহানাবাদ কুশিঘাটের হাজী আব্দুল মালিক ও মাতা কমরুন নেছার মেয়ে। সে ২০০৯ সালে হাজী মোহাম্মদ সফিক হাই স্কুল থেকে এস.এস.সি ও ২০১১ সালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি পাস করেন।
এ অর্জনের জন্য ছাত্রী রাহেলা সুপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কামাল আহমদ, ফয়েজুর রহমান লিটন, রুমা বেগম, রহিমা বেগম, নজরুল ইসলাম, লোকমান আহমদ প্রমুখ।