Sylhet Today 24 PRINT

ছাতকে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

ছাতক প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৯ জুলাই) বিকেলে ছাতক প্রেসক্লাবে দৈনিক প্রতিদিনের সংবাদের ছাতক উপজেলা প্রতিনিধি সদরুল আমিনের এর আয়োজনে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার. সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি. আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সুহান. প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম সবুজ, সদস্য নাজমুল ইসলাম, মাহবুব আলম, শ্রমিক নেতা খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা নেয়ামত আলী, দ্বীনুল ইসলাম শ্যামল, শিপলু আহমদ, গোবিন্দনগর মাদরাসার ভিপি হাফিজ রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, ইলিয়াস আলী মানিক, জুনেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দৈনিক প্রতিদিনের সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.