Sylhet Today 24 PRINT

সাংবাদিক বাবলুর পিতার দাফন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৮

দৈনিক সমকালের সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউমেন রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর পিতা বন্দরবাজারের সাবেক ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ সিকন্দর আলীর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর তাকে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে তার নামাজে জানাযা শেষে দরগা গোরস্থানে দাফন করা হয়। জানাযায় সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর উত্তর জেল রোডের অনাবিল-১৭৮ নম্বর নিজ বাসায় মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আরিফুল হক চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, পনিটুলাস্থ পল্লবী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সজল ঘোষ, ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক অনিল রাজ কুমার ও সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ আহমদ সুমন, মাদক, যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন চিরন্তনের এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন আফাজ, সহ সভাপতি শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার নান্টু বৈদ্য, সদস্য লুৎফা বেগম লিলি প্রমুখ।

পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.