Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা নাসিম হোসাইনের মাতার মৃত্যু, জেলা বিএনপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ আগস্ট, ২০১৮

সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের মাতা খালেদা খানম (৯০) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।

বুধবার (৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

নেতৃবৃন্দ প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বুধবার (৮ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.