Sylhet Today 24 PRINT

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ১৭ আগস্ট

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ আগস্ট, ২০১৮

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমাবেশ আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাম জোট।

সিলেট সিটি করপোরেশনের ১৬টি কেন্দ্রের পুন:নির্বাচনের কারণে নির্বাচনী এলাকায় সমাবেশ অনুষ্ঠানের বিধি নিষেধ থাকায় নির্ধারিত ১০ আগস্ট শুক্রবারের সমাবেশের তারিখ পরিবর্তন করে আগামী ১৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাম জোটের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জল রায়ের সভাপতিত্বে ওই জরুরী সভায় আলোচনায় অংশ নেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এড. হুমায়ূন রশিদ সোয়েব, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল।
 
সভায় সিলেটের সকল নাগরিকদেরকে চলমান দুঃশাসন, লুটপাট, নির্যাতনের বিরুদ্ধে ১৭ তারিখের অনুষ্ঠিত সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.