Sylhet Today 24 PRINT

থিয়েটার একদল ফিনিক্সের সঙ্গীত বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৮

সিলেটে থিয়েটার একদল ফিনিক্সের ২দিন ব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন নাসরিন আক্তার চৌধুরী ডায়না এবং গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

শনিবার (১১ আগস্ট) নাজমুল হোসেন ইমনের সঞ্চালনায় ও আবু বকর আল আমিনের সভাপতিত্বে আয়োজিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিসফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, একদল ফিনিক্সের অন্যতম উপদেষ্টা শামসুল বাসিত শেরো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.