Sylhet Today 24 PRINT

রাজুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট ছাত্রদলের

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজুর মৃত্যুতে শোক ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

রোববার (১২ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এই দাবি জানান।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ে দিশেহারা হয়ে সরকারদলীয় পোষা এজেন্টরা পরিশ্রমী ছাত্রদল নেতা রাজুকে হত্যা করেছে। নেতৃবৃন্দ রাজু হত্যার তীব্র নিন্দা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সেই সাথে তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে করে ভবিষ্যতে আর কোন তরুণ এভাবে অপরাজনীতির শিকার হয়ে অকালে প্রাণ না হারায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.