Sylhet Today 24 PRINT

রাজু হত্যাকারীদের বিচারের দাবি সিলেট বিভাগীয় ছাত্রদলের

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ।

রোববার (১২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ বলেন- অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতি, কেন্দ্র দখল স্বত্বেও সিসিক নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হন। জনতার এই বিজয়কে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকারের নির্দেশনায় তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা এমন ন্যক্কারজনক হামলা চালিয়ে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুকে হত্যা করে এবং আরো দুজন ছাত্রদল নেতা উজ্জল ও লিটনকে গুরুতর আহত করে।

বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ এমন ন্যক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই উল্লেখ করে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ ওই বিবৃতিতে ফয়জুল হক রাজুর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.