Sylhet Today 24 PRINT

সিলেটে প্রতিবন্ধীদের চাকরি মেলা শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ আগস্ট, ২০১৮

সিলেট চেম্বার অব কমার্স, বিবিডিএন, বিইএফ ও আইএলও প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা আয়োজন করেছে।

শনিবার (১৮ আগস্ট) বালুচরস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।

চাকরি মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিবন্ধীদের নিজ নিজ জীবন বৃত্তান্তের একাধিক কপি, ছবি, প্রতিবন্ধী পরিচয়পত্র এবং শিক্ষাগত ও সকল অভিজ্ঞতার সনদপত্রসহ যথাসময়ে আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে উপস্থিত থাকার জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

প্রসঙ্গত, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই), বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে সংযুক্তকরণের মাধ্যমে তাদেরকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্তকরণের লক্ষে কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.