Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেট-১ আসনের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া।

ঈদুল আজহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.