Sylhet Today 24 PRINT

সিলেটবাসীকে জেলা বিএনপির ঈদুল আজহার শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০১৮

সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (২০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল এ শুভেচ্ছা জানান।

তারা বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। মহান ত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পবিত্র ঈদুল আজহার এই দিনে কারাগারে বন্দি রয়েছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যার ফলে জাতীয়তাবাদী আদর্শের পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। ঈদুল আজহার ত্যাগ থেকে শিক্ষা নিয়ে শোষনমুক্ত সমাজ ও সুখী সমৃদ্ধ দেশ-জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেটবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.