Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৮

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বর্ধিত সভা শুক্রবার সিলেট বন্দরবাজারস্থ সিলেট ব্রাহ্ম সমাজ মন্দির হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিকের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি রাসেল কান্ত দাস, দিলীপ দে, বিজয় বিশ্বাস, রজত চক্রবর্তী, সম্পদ দে,  যুগ্ম  সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সুমন, বিজিত দেব, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দেবদুলাল বিশ্বাস হিরক (সিকৃবি), অর্থ সম্পাদক সৌরভ দাস (শাবিপ্রবি), পরিবেশ সম্পাদক অভি ভট্টাচার্য্য, সহ-দপ্তর সম্পাদক বিভাস চক্রবর্তী রনি, সহ-প্রকাশনা সম্পাদক ঝিনুক দাস মনি, সহ-সাহিত্য সম্পাদক রাজিব সিংহ, কার্যনিবার্হী সদস্য রাজিব দাস, রিংকু, অপু দাস, সোহান দে, বিপ্লব কান্তি দাস, বিধু দাস, অনুজিৎ বিশ্বাস, নির্জন ঘোষ, রাজু দেব, রুনু চক্রবর্তী, গৌরাঙ্গ বিশ্বাস, সমীরণ দাস, প্রনথ দেব, অমল দাস, নিশিকান্ত বিশ্বাস, মিথুন ভৌমিক জয়, দিপু দেব, অর্ঘ্য দাস, বিষ্ণু আচার্য, নেহেরু দাস, পাপলু দাস, দ্বীপ চন্দ প্রমুখ।

সভায় সর্বসম্মিতক্রমে বিগত সভার প্রস্তাবিত আলোচ্যসূচি অনুমোদন, আগামী ০৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সম্মেলনের সফলতা নিয়ে আলোচনা ও মেয়াদ উর্ত্তীণ উপজেলা সমূহকে বর্ধিত সভা করার নির্দেশ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক বলেন, আগামী ২৫ আগষ্ট দক্ষিণ সুরমা উপজেলা, ২৬ আগষ্ট  ফেঞ্চুগঞ্জ উপজেলা, ২৯ আগষ্ট জকিগঞ্জ উপজেলা, ৩০ আগষ্ট বিশ্বনাথ উপজেলাকে বর্ধিত সভা করার নির্দেশ প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.