Sylhet Today 24 PRINT

পূজা পরিষদ সিলেট সদর উপজেলার সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ আগস্ট, ২০১৮

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) বিকালে পূজা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ গোয়ালার পরিচালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ।

সভায় বক্তব্য রাখেন উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ঝুতিশ দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক অজয় দে, প্রচার সম্পাদক সুজন্ত দে, পূজা সম্পাদক গোবিন্দ লাল দে টুটুল, ধীরেন্দ্র ধর, জয়দীপ দে তুহিন, লিটন কর, কানাই বিশ্বাস, অপু দে, শিতাস তালুকদার, অমর দত্ত, মিন্টু দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এড. রঞ্জন ঘোষ সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারী ছুটি ঘোষণা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের দাবি হিন্দু কল্যাণ ট্রাস্ট বাতিল করে হিন্দু ফাউন্ডেশন গঠন ও মঠ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.