Sylhet Today 24 PRINT

সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্যদের বরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে ক্লাবের নবাগত সদস্য মিসেস তুলসী রাণী দত্ত, মিসেস বিদ্যুৎ প্রভা সাহা ও মিসেস পান্না চক্রবর্তীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) রাতে ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট ই.ইউ. শহিদুল ইসলাম এডভোকেটের সভাপতিত্বে নবাগত ক্লাব সদস্যবৃন্দকে শুরুতে উত্তরীয়, ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, অর্থ ও উন্নয়ন বিভাগ শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- আপ্যায়ন বিভাগ হারুন আল রশিদ দিপু প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে নবাগত সদস্য বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.