Sylhet Today 24 PRINT

আগামীকাল কাউন্সিলর পদে শপথ নিচ্ছেন তারেক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ১০নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন। একই সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়রসহ মোট ৩৬ জন নির্বাচিত কাউন্সিলর শপথ নেবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুলাই তারিখে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ১০ নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরীকে পরাজিত করে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে নতুন কাউন্সিলর হিসাবে বিজয়ী হন জনাব তারেক উদ্দিন তাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.