Sylhet Today 24 PRINT

লীলা নাগ স্মৃতি পদক উদযাপন পরিষদ গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

আগামী ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, জয়শ্রী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী বিপ্লবী লীলা নাগের ১১৮তম জন্মদিন উপলক্ষে 'লীলা নাগ স্মৃতি পদক উদযাপন পরিষদ' গঠিত হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) তাঁর জন্মস্থান রাজনগর উপজেলার পাঁচগাঁও-এ এ কমিটি গঠন করা হয়

পরিষদের সভায় লীলা নাগ স্মৃতি পদক-২০১৮ ও লীলা নাগ স্মারক বক্তৃতার সিদ্ধান্ত গৃহীত হয়।

কবি ইন্দ্রজিৎ দেবকে আহ্বায়ক ও সাংবাদিক আকলু মিয়া চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়।

পরিষদে আছেন সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গৌরী পদ মালাকার, প্রভাষক আমিনা বেগম, সংস্কৃতি সংগঠক আহমেদ ফয়ছল আজাদ, রাজনৈতিক কর্মী সঞ্জয় দেবনাথ, গীতিকার মৃদুল কান্তি দাস, শিক্ষক অমিত ভট্টাচার্য মিঠু, সংস্কৃতিকর্মী রুসেল আহমদ, এম ফিল গবেষক বিজিৎ দেব, শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তী, তানজিদ হামিদ তুহিন, খণ্ডকালীন প্রভাষক রানা দেব নাথ, রাহিম আহমেদ পকলু, শিক্ষক ও সংস্কৃতিকর্মী জয়দ্রত দেব জয়, মো. হারুন মিয়া, প্রতাপ চক্রবর্তী, প্রাক্তন দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিলেট প্রতিনিধি বিপ্লব দেব প্রমুখ।

লীলা নাগ স্মৃতি পদক নির্বাচনী বোর্ডের বিচারে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৭ জন পদকপ্রাপ্ত সাহিত্য ও সাংবাদিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে নিন্মোক্ত ব্যক্তিবর্গকে লীলা নাগ স্মৃতি পদক-২০১৮-এর জন্য মনোনীত হয়।

মনোনীত ব্যক্তিবর্গ হলেন- লোকসাহিত্য গবেষণায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ও কন্ট্রোলার নন্দলাল শর্মা, লোকসাহিত্য গবেষণায় মদনমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, সাংবাদিকতায় দৈনিক কালের কণ্ঠের ব্যুরো চিফ ও দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর, কবিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জফির সেতু, রবীন্দ্র-গবেষণায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (অর্থ) মিহিরকান্তি চৌধুরী, কবিতা ও কথা সাহিত্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক সহযোগী অধ্যাপক শামীম রেজা ও মুক্তিযুদ্ধ গবেষণায় যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।

পদকপ্রাপ্তদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে লীলা নাগ স্মৃতি পদক চালু করা হয়েছে। প্রতিবছর ৭ জন ব্যক্তিকে এ সম্মাননা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.