Sylhet Today 24 PRINT

রজত কান্তি দাস মারা গেছেন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেটের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস এবং সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সাবেক সভাপতি রাজকুমার দাস'র পিতা শ্রী রজত কান্তি দাস (৭৯) আর নেই।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে নগরীর বেসরকারি হাসপাতাল নূরজাহান পলি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে একইদিন সন্ধ্যায় নগরীর চালিবন্দরস্থ শ্মশানঘাটে মৃতের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.