Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণ ইউপি প্যানেল চেয়ারম্যান ও ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা দক্ষিন বাজারে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ব্যবসায়ী গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব মছন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিন বাজার বণিক সমিতির সভাপতি হাজী বদরুল ইসলাম জামাল, আফজাল হোসেন রফি, ইউপি সদস্য সেলিম আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল নূর মসলাই, বণিক সমিতির সদস্য জাবেদ আহমদ, সাংবাদিক গোলাম রসুল খান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, প্রবীণ মুরব্বি আব্দূন নুর মছলাই মিয়া, ইউপি সদস্য রেজাউল ইসলাম রাজু, শেখ মখবিল আলী, আব্দুল করিম কাশীমি, নিজাম উদ্দিন, হোসেন আহমদ, কাওছার আহমদ কস্তন, শেখ খছরুল ইসলাম, নকুল রাম মালাকার, জাকারিয়া হোসেন উজ্জ্বল, গোলাম মোস্তফা, বণিক সমিতির যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, সহসভাপতি রিন্টু আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সদস্য জাবেদ মাহমুদ, আব্দুল করিম, শ্রমিক নেতা কামরান আহমদ, কয়েছ আহমদ, আতাউর রহমান, কামরুজ্জামান কামরুল, দক্ষিণ দত্তরাইল ইয়ুথ সোসাইটির সভাপতি রুহুল আমিন, ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, রাজন আহমদ, দেলোয়ার আহমদ, নাহিদ জামান, জুয়েল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকাদক্ষিন বাজারের বণিক সমিতির সেক্রেটারি, শিক্ষানুরাগী, প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। অনতিবিলম্বে সেলিম আহমদের উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.